https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঋণখেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বিষয়টি স্থানীয় সরকার আইনে অন্তর্ভুক্ত করতে সরকারের কাছেও প্রস্তাব পাঠানো হবে।
ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে সিটি করপোরেশন আইনে ঋণখেলাপির পাশাপাশি জামিনদারকেও অযোগ্য হিসেবে বিবেচনা করা হলেও জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের আইনে এমন বিধান নেই। এই অসামঞ্জস্য দূর করতে নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন আনার প্রস্তুতি চলছে।
তিনি জানান, কমিশন দ্বৈত নাগরিকত্ব থাকলে প্রার্থিতা বাতিলের বিধান এবং প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানোর বিষয়েও কাজ করছে। প্রস্তাব অনুযায়ী উপজেলা ও পৌরসভা নির্বাচনে জামানত এক লাখ টাকা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৫ হাজার টাকা করার চিন্তাভাবনা রয়েছে। তবে নারী প্রার্থীদের ক্ষেত্রে জামানত না বাড়ানোর দিকেই ঝুঁকছে কমিশন, যাতে তাদের অংশগ্রহণ নিরুৎসাহিত না হয়।
ইসি জানিয়েছে, এসব প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সরকারের কাছে পাঠানো হবে। একই সঙ্গে অক্টোবরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য ধরে প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।