https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।
শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, বন্যাকবলিত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। পুনর্বাসন কার্যক্রম সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অর্থমন্ত্রী বলেন, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি সড়কে সংস্কারকাজ শুরু হয়েছে।
ত্রাণ বিতরণ শেষে তিনি পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে।