ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : প্রেস সচিব

বিশ্বকাপের জার্সিতে বাংলাদেশের ছোঁয়া, বাড়ছে ‘মেড ইন বাংলাদেশ’র পরিচিতি

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
বিশ্বকাপের জার্সিতে বাংলাদেশের ছোঁয়া, বাড়ছে ‘মেড ইন বাংলাদেশ’র পরিচিতি

ছবি: -সংগৃহীত

ফিফা বিশ্বকাপের মাঠে বাংলাদেশের জাতীয় দল না থাকলেও বিশ্বকাপের জার্সিতে রয়েছে দেশের শ্রম ও দক্ষতার ছাপ। আন্তর্জাতিক ক্রীড়া ব্র্যান্ডগুলোর জন্য বাংলাদেশে তৈরি হচ্ছে বিশ্বকাপের জার্সি ও স্পোর্টস অ্যাপারেল।

শিল্পসংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ এখন সাধারণ পোশাকের পাশাপাশি উচ্চমূল্যের ক্রীড়া পোশাক উৎপাদনেও সক্ষমতা অর্জন করেছে। অ্যাডিডাস, নাইকি, পুমা, হামেলসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে ক্রীড়া পোশাক তৈরি করছে।

২০২৬ বিশ্বকাপকে ঘিরে নিউইয়র্কভিত্তিক ব্র্যান্ড ক্যাপেলি স্পোর্টসের জন্য ঢাকার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে। প্রতিষ্ঠানটি খেলোয়াড়দের জন্য প্রায় পাঁচ হাজার এবং সমর্থকদের জন্য আরও প্রায় ১৩ হাজার জার্সি রপ্তানি করেছে।

বিজিএমইএ বলছে, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে বাংলাদেশে তৈরি পোশাক ব্যবহৃত হওয়া দেশের রপ্তানি সক্ষমতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। উচ্চমূল্যের স্পোর্টস অ্যাপারেল খাত সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে।

সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশ্বকাপে বাংলাদেশে তৈরি জার্সির ব্যবহার দেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। প্রযুক্তিনির্ভর উৎপাদন ও দক্ষতা বাড়াতে পারলে এই খাতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031