https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন ভেঙে যাওয়ার পর এবার তৃতীয় স্থান অর্জনের লক্ষ্য নিয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
দুই দলই সেমিফাইনালে হতাশাজনক পরাজয়ের পর মাঠে নামছে। স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় ফ্রান্স, আর আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয় ইংল্যান্ডের।
ইংল্যান্ড কোচ থমাস টুখেল স্বীকার করেছেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে কোনো দলই চায় না। তার ভাষায়, সবাই ফাইনাল খেলতে চেয়েছিল। কিন্তু এখন বাস্তবতা মেনে শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে।
অন্যদিকে, ম্যাচটি ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের জন্যও বিশেষ। বিশ্বকাপ শেষেই দীর্ঘ ১৪ বছরের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে, ২০২২ সালে খেলেছে ফাইনাল এবং এবার পৌঁছেছে সেমিফাইনালে।
শেষ ম্যাচে অন্তত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে মরিয়া দুই দলই, আর তাই সান্ত্বনার হলেও তৃতীয় স্থানের লড়াইয়ে জমে উঠার আভাস মিলছে।