ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ইয়ামালের ভাইরাল ছবি নিয়ে মেসি, ফাইনালে তাকে থামাতেই চাই

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ৬৭ বার পঠিত
ইয়ামালের ভাইরাল ছবি নিয়ে মেসি, ফাইনালে তাকে থামাতেই চাই

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে আয়োজিত ‘ফ্যানাটিক্স ফেস্ট’-এ লামিনে ইয়ামালকে নিয়ে ভাইরাল সেই পুরোনো ছবি প্রসঙ্গে মুখ খুলেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ছবিটি ছিল ‘অবিশ্বাস্য’, আর এখন সেই শিশুই বিশ্বকাপের ফাইনালে তার প্রতিপক্ষ।

অনুষ্ঠানে এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডির প্রশ্নের জবাবে মেসি বলেন, ছবিটা সত্যিই অবিশ্বাস্য। ও তখন ছোট্ট শিশু ছিল, আর এখন আমরা বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি।

ইয়ামালের প্রশংসা করে মেসি বলেন, তিনি ইতোমধ্যেই বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার। সে অসাধারণ খেলোয়াড়। খুব কম বয়সেই বড় সাফল্য পেয়েছে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল। আমি সবসময় তার মঙ্গল কামনা করি।

তবে প্রশংসার পাশাপাশি ফাইনালের লক্ষ্যও স্পষ্ট করে দেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ও দারুণ খেলছে, কিন্তু ফাইনালে আমরা যেকোনো মূল্যে তাকে থামাতে চাই।

ফাইনালের চাপ সামলানো প্রসঙ্গে মেসি বলেন, আমরা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। হার-জিত ফুটবলের অংশ, তাই আমাদের লক্ষ্য থাকবে মাঠে সেরাটা দেওয়া।

নিউইয়র্কের জ্যাভিটস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে টম ব্র্যাডি, নোভাক জোকোভিচ, কেভিন ডুরান্ট, রিও ফার্ডিনান্ড ও কেভিন হার্টসহ ক্রীড়া ও বিনোদন জগতের বহু তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ট্রফিকে সামনে রেখে সবার সঙ্গে স্মরণীয় এক সেলফিতেও অংশ নেন মেসি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930