২০২৬ বিশ্বকাপ জিতে শুধু ট্রফিই নয়, বিশাল অঙ্কের অর্থও পাচ্ছে স্পেন। ফিফার ঘোষিত রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ ডলারের প্রাইজ ফান্ড থেকে চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৬ কোটি টাকার বেশি।
ফাইনালে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা পাচ্ছে ৩ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৪০৬ কোটি টাকা।
তৃতীয় স্থান অর্জন করা ইংল্যান্ডের প্রাইজমানি ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। আর চতুর্থ হওয়া ফ্রান্স পাচ্ছে ২ কোটি ৭০ লাখ ডলার, যা প্রায় ৩৩৩ কোটি টাকার সমান।
এবারের বিশ্বকাপে প্রাইজমানি আগের আসরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দলগুলো প্রত্যেকে পাচ্ছে ১ কোটি ৯০ লাখ ডলার, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলো ১ কোটি ৫০ লাখ ডলার এবং রাউন্ড অব ৩২ থেকে বাদ পড়া দলগুলো পাচ্ছে ১ কোটি ১০ লাখ ডলার করে।
এ ছাড়া অংশ নেওয়া ৪৮টি দলের প্রত্যেকের জন্য অন্তত ১ কোটি ৫ লাখ ডলার নিশ্চিত ছিল। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাচ্ছে ৯০ লাখ ডলার এবং প্রস্তুতি খরচ বাবদ আরও ১৫ লাখ ডলার।


মন্তব্য করুন