ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
বাবা-মেয়ে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণ মামলায় সাজা কমিয়ে যাবজ্জীবন মেডিকেল শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হয়ে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে উপযুক্ত কর্তৃপক্ষ প্রয়োজন : তথ্যমন্ত্রী বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়তে সমন্বিত মাস্টারপ্ল্যান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু পদত্যাগ প্রস্তুতি সাহাবুদ্দিন চুপ্পুর, পরবর্তী রাষ্ট্রপতি কে? চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে ভিড় পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী

মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট পরীমনির, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট পরীমনির, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথা আবারও প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘ভালোবাসার Leo, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম…।’

পোস্টে আর কোনো ব্যাখ্যা না থাকলেও, মেসির প্রতি তার দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্যে মেসির প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেন, আবার অনেকে পরীমনির অনুভূতির প্রশংসা করেন।

লিওনেল মেসিকে নিয়ে পরীমনির উচ্ছ্বাস নতুন নয়। এর আগেও আর্জেন্টিনার ম্যাচ কিংবা মেসিকে ঘিরে বিভিন্ন আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার সরব হয়েছেন তিনি।

সর্বশেষ এই পোস্টের মাধ্যমে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার প্রতি নিজের অকুণ্ঠ ভালোবাসার প্রকাশ ঘটালেন জনপ্রিয় এই অভিনেত্রী।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031