https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চীনা অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তার প্রতিনিধি জানিয়েছেন, তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে বিবাহিত তাং ওয়েইয়ের এটি দ্বিতীয় সন্তান। বুধবার চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে পরিবারের একটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবিতে চার সদস্যের পরিবারকে হাত ধরে থাকতে দেখা যায়। পাশাপাশি নবজাতককে স্বাগত জানিয়ে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও প্রকাশ করা হয়।
ছবির ক্যাপশনে তাং ওয়েই তাদের প্রথম সন্তান সামারের অনুভূতির কথা তুলে ধরে লেখেন, এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।
গত মাসে এই দম্পতিকে একসঙ্গে হংকং ভ্রমণে দেখা যাওয়ার পর থেকেই তাং ওয়েইয়ের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরে সেই জল্পনাই সত্যি হলো।
১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জীবন শুরু করেন। ২০১০ সালে ‘লেট অটাম’ সিনেমার শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। চার বছর পর, ২০১৪ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালে তাদের প্রথম সন্তান, কন্যা সামারের জন্ম হয়। এবার দ্বিতীয় সন্তানের আগমনে চার সদস্যের পরিবার পূর্ণতা পেল।