ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ পোশাক শিল্পে বড় পরিবর্তনের সম্ভাবনা, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে কড়াকড়ি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের শেখ হাসিনাকে ভারত কথা বলার সুযোগ কেন দিল : স্বরাষ্ট্রমন্ত্রী মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা, ভারতীয় যাত্রীর অদ্ভুত কাণ্ড বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, যান চলাচল বন্ধ

ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ বিবেচনার আশ্বাস দক্ষিণ আফ্রিকার

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২২ মে ২০২৬   ৫২ বার পঠিত
ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ বিবেচনার আশ্বাস দক্ষিণ আফ্রিকার

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকায় স্থায়ী দূতাবাস স্থাপনের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার প্রিটোরিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা (এফওসি) শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আসাদ আলম সিয়াম। দক্ষিণ আফ্রিকার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের এশিয়া ও মধ্যপ্রাচ্যবিষয়ক ভারপ্রাপ্ত উপ-মহাপরিচালক ডি ই ম্যালকমসন।

যৌথ বিবৃতিতে বলা হয়, এ বছর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩২তম বার্ষিকী পালিত হচ্ছে। কোভিড-১৯ মহামারি ও অন্যান্য কারণে গত ছয় বছর দুই দেশের নিয়মিত কূটনৈতিক আলোচনায় যে বিরতি ছিল, তা নিয়ে উভয় পক্ষ আক্ষেপ প্রকাশ করেছে। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031