https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। বায়ুমান সূচকে শহরটির স্কোর ১৮৫, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
রোববার সকাল ৯টার তথ্য অনুযায়ী, তালিকায় ১৫তম অবস্থানে রয়েছে ঢাকা। রাজধানীর বায়ুমান সূচক ৯৫, যা মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে মালয়েশিয়ার কুচিং ও তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে। উভয় শহরের স্কোর ১৬১। এরপর ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে বাহরাইনের মানামা এবং ১৪৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কাতারের দোহা।
বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।