https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে।
রোববার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবারের সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সবাই সম্মান করেন এবং তিনি একজন জনবান্ধব ব্যক্তি। একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনবান্ধব বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতারা আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব। কারণ, সমস্যার সমাধান হয় কথাবার্তার মাধ্যমেই।
দুই দেশের সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার বলেন, এ ক্ষেত্রে কোনো নেতিবাচক কিছু দেখছেন না তিনি। আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান আসবে বলেও তার বিশ্বাস।