ঢাকা
০৯ আগস্ট ২০২৬

ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি : মির্জা ফখরুল

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করে এগিয়ে নিতে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশ যখন এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে, তখন একটি মহল ও রাজনৈতিক দল অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

শনিবার জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত চিকিৎসকদের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ এগোতে শুরু করলেই জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে পেছনে টেনে নেওয়ার চেষ্টা করা হয়। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে উন্নয়ন, মানুষের মর্যাদা ও সমতার ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠিত হবে। চিকিৎসকদেরও এ লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দুটি গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031