https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হালিশহরে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীরা ইট-পাথর, জুতা ও পানির বোতল ছুড়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি।
রোববার ওই এলাকায় দলীয় এক কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন মমতা। এ সময় তার গাড়ি ঘিরে ধরা হয় এবং কাদা লাগানো হয় বলেও অভিযোগ রয়েছে।
পরে সাংবাদিকদের মমতা বলেন, গাড়ির জানালা খোলা থাকলে ইট-পাথরের আঘাতে তার মাথা ফেটে যেতে পারত, এমনকি তিনি মারা যেতে পারতেন। পুলিশের সামনেই বাইরে থেকে আসা কিছু অসামাজিক ব্যক্তি হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে এ ঘটনায় বিজেপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পুলিশ হেফাজতে বীরজু কেওটের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার মধ্যেই মমতার গাড়িতে এ হামলার ঘটনা ঘটে।