https://timenewsbangla.com

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী বলেছেন, কারাগারের মানুষ অনেক সময় বাইরের মানুষের চেয়েও ভালো। বিশেষ করে বিচারাধীন নারী বন্দিদের অধিকাংশই নির্দোষ বলেও দাবি করেছেন তিনি।
কৌতুকশিল্পী তন্ময় ভট্টের সঙ্গে এক পডকাস্টে কারাবাসের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন রিয়া। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গ্রেপ্তার হয়ে প্রায় ২৭ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।
কারাগারের পরিবেশ সম্পর্কে রিয়া বলেন, সেখানে কোনো শ্রেণিবিভাজন নেই। সবাই সমান এবং প্রত্যেক বন্দিই একটি নম্বর হিসেবে পরিচিত হন। নাম বা ব্যক্তিগত পরিচয়ের কোনো গুরুত্ব থাকে না।
বন্দিরা কীভাবে সময় কাটান—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তারা গান করেন ও নাচেন। নিজের কারাগারের নম্বর এখনো মনে আছে কি না জানতে চাইলে প্রথমে ‘হ্যাঁ’ বললেও পরে মজা করে বলেন, ‘না’।
কারাগারের খাবার নিয়ে সরাসরি কিছু না বলে রিয়া জানান, তিনি এ নিয়ে একটি বই লিখছেন। বইটির নামও মজার ছলে বলেছেন ‘চুড়েল কা বদলা’, যার অর্থ ‘প্রেতিনীর প্রতিশোধ’।
রিয়া কারাবাসে থাকলেও পরে মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। আগামী ১৩ আগস্ট প্রাইম ভিডিওতে শুরু হতে যাওয়া রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স’-এর দ্বিতীয় মৌসুমে তাকে দেখা যাবে।