ঢাকা
১৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪৯ মিনিটে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতাসহ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী, আজ বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট, প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031