ঢাকা
১৩ আগস্ট ২০২৬

হাসানের ৬ উইকেটের ঝড়ে ১৯৮ রানেই অলআউট অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
হাসানের ৬ উইকেটের ঝড়ে ১৯৮ রানেই অলআউট অস্ট্রেলিয়া

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ডারউইনে বাংলাদেশি পেসারদের তোপে দিশেহারা অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৯৮ রানেই প্রথম ইনিংস শেষ করেছে স্বাগতিকরা। একাই ৫৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন হাসান।

বাউন্সি উইকেটে শুরু থেকেই তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের গতির সামনে অস্বস্তিতে ছিলেন অজি ব্যাটাররা। ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুতই ট্রাভিস হেড ও মার্নাস ল্যাবুশেনকে ফিরিয়ে চাপে ফেলে বাংলাদেশ।

স্টিভেন স্মিথ একবার ক্যাচ দিয়ে বেঁচে গেলেও শেষ পর্যন্ত তিনিই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭১ রান করে হাসানের শিকার হন এই অভিজ্ঞ ব্যাটার।

মাঝে স্মিথ ও অ্যালেক্স ক্যারির ৫৫ রানের জুটি অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়ানোর আশা দেখিয়েছিল। কিন্তু এবাদত হোসেন ক্যারিকে ফেরানোর পর তাসকিন আহমেদ দ্রুত বো ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে ফিরিয়ে দেন।

এরপর শেষ ধাক্কা দেন হাসান। স্মিথকে ফেরানোর পর নাথান লায়নকে আউট করে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন তিনি।

৫৩ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের পেসারদের আগুনঝরা বোলিংয়ে ডারউইন টেস্টে শুরুতেই চালকের আসনে উঠে এসেছে টাইগাররা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031