ঢাকা
১৩ আগস্ট ২০২৬
শিরোনাম

ঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
ঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে আজ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। এরপর চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানাতে বলা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানানোর জন্য টেলিফোন নম্বরগুলো হলো—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031