https://timenewsbangla.com

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আগামীকাল বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর নাম চূড়ান্ত হতে পারে। সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের ওপর দেওয়া হয়েছিল।
রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনও বৃহস্পতিবার। এর আগে রোববার প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।