ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে বিল দিতে হিমশিম, ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন, দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ধীর গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর : বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা

অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি চর্চা করতে হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি চর্চা করতে হবে : তথ্যমন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, কাওয়ালীর মতো সুফি ধারার সংস্কৃতি দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। উপমহাদেশে শান্তির ধর্ম ইসলাম প্রচারেও কাওয়ালী ও সুফি সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, কাওয়ালীর মূল সুরে স্রষ্টার সঙ্গে সৃষ্টির ভালোবাসার সম্পর্কের বার্তা রয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার সমন্বয়ে এমন সাংস্কৃতিক আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

জাতীয় প্রেসক্লাবের উদ্যোগের প্রশংসা করে তিনি জানান, শিগগিরই সেখানে বাউল সংগীত সন্ধ্যারও আয়োজন করা হবে। কাওয়ালী ও বাউল সংগীতের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে প্রেসক্লাবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ বিভিন্ন গণমাধ্যম, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031