ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ইয়ান বিশপের উচ্ছ্বাস

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ইয়ান বিশপের উচ্ছ্বাস

ছবি: -সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলের প্রশংসা করে একাধিক মন্তব্য করেছেন তিনি।

নিজের এক্স অ্যাকাউন্টে বিশপ লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মানুষের জন্য এটি সত্যিই একটি ঐতিহাসিক অর্জন।

বাংলাদেশের এই সাফল্যকে যথাযথ স্বীকৃতি দেওয়ার সময় এসেছে বলেও মনে করেন সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার। তিনি লিখেছেন, এখন তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে—যে স্বীকৃতি এর আগে অনেকের কাছ থেকেই হয়তো যথেষ্ট মেলেনি।

ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ে একাধিক ক্রিকেটারের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেছেন বিশপ। মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসানের নাম উল্লেখ করার পাশাপাশি বিশেষভাবে প্রশংসা করেছেন পেসার হাসান মাহমুদের।

হাসান মাহমুদের বোলিং নিয়ে বিশপ বলেন, কয়েক বছর ধরে তিনি দারুণ নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বোলিং করে আসছেন। তার বোলিং অ্যাকশনও কার্যকর ও ছন্দময় বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স ও তার পুরো দলের প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন বিশপ। তিনি লিখেছেন, ‘ফিল সিমন্স এবং তার পুরো দলের জন্যও দারুণ খুশি। সত্যিই অসাধারণ এক অর্জন বাংলাদেশের।’

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা। দেশের বাইরে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিকে অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930