ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা : মুখ্য সচিব

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৩৪ বার পঠিত
যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা : মুখ্য সচিব

ছবি: -সংগৃহীত

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারের পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে। বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে।

পে-স্কেলের কারণে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা প্রসঙ্গে মুখ্য সচিব বলেন, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তবে প্রায় ১২ বছর নতুন পে-স্কেল না হওয়ায় মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো প্রয়োজন।

দেশের বর্তমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে জ্বানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।

সরকারের ছয় মাসের কর্মকাণ্ড প্রসঙ্গে এ বি এম আব্দুস সাত্তার বলেন, দায়িত্ব নেওয়ার সময় সরকার প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অর্থনীতি ও ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে সরকার এসব সমস্যা মোকাবিলায় কাজ করছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930