ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৩০ বার পঠিত
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার।

রোববার (১৬ আগস্ট) মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় এক সমাবেশে তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। জনগণের কল্যাণের বাইরে সরকার কোনো কাজ করবে না।

প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে আস্থা বিএনপির ওপর রেখেছে, সেই আস্থা ধরে রাখতে হবে। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের অপরিকল্পিত পদক্ষেপের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনে সরকার আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবে।

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, শিক্ষা ও উন্নত স্বাস্থ্যব্যবস্থা চায়। এসব নিশ্চিত করতে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930