ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

‘টক্সিক’-এ অশালীনতা নেই : যশ

রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৩৫ বার পঠিত
‘টক্সিক’-এ অশালীনতা নেই : যশ

‘টক্সিক’ সিনেমায় কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে ‘তবাহী’ গান প্রকাশের পর কিয়ারাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তাঁর নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেছেন যশ।

ছবিতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য থাকা প্রসঙ্গে যশ বলেন, এতে যৌনতার উপস্থাপন থাকলেও কোনো অশালীনতা নেই। তাঁর ভাষায়, অশালীনতা সমর্থনযোগ্য নয় এবং সবকিছুরই একটি সীমা রয়েছে।

যশ জানান, এ ধরনের দৃশ্য সুন্দরভাবে উপস্থাপনের দায়িত্ব নির্মাতার। তাঁর মতে, ‘টক্সিক’ নতুন প্রজন্মের দর্শকদের জন্য নির্মিত এবং দর্শকদের উদার মন নিয়ে ছবিটি দেখা উচিত। প্রেক্ষাগৃহেই ছবিটি দেখলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সমালোচনা প্রসঙ্গে যশ বলেন, একজন অভিনেতাকে নানা ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে সেগুলো নিয়ে না ভেবে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়া উচিত। তাঁর দাবি, সময়ের তুলনায় তাঁরা হয়তো কিছুটা এগিয়ে আছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930