ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা ১২৭ যাত্রী, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে ঢাকায় সৌরবিদ্যুতে চার্জ হলেই মিলবে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন দেশজুড়ে সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ চট্টগ্রামে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি কমছে ডলারের দাম, রেমিট্যান্সে স্বস্তি বৈদেশিক মুদ্রার বাজারে মঙ্গলবার থেকে রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ বাস বিয়ের বাজারের হারানো ৫০ হাজার টাকা ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ

চট্টগ্রামে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি

সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
চট্টগ্রামে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকালে আরও বাড়লে রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় হয়েছে ৮১ মিলিমিটার বৃষ্টি।

লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে যানবাহন ধীরগতিতে চলছে। পানির মধ্যে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। এর সঙ্গে গ্যাস সংকটে সিএনজিচালিত অটোরিকশা কম চলায় গণপরিবহন সংকটও তীব্র হয়েছে।

নগরবাসীর অভিযোগ, প্রতি বর্ষায় সামান্য বৃষ্টিতেই একইভাবে জলাবদ্ধতা সৃষ্টি হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031