https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী পূর্বের চুক্তির ধারাবাহিকতায় তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের অন্যান্য শর্ত আগের চুক্তির মতোই বহাল থাকবে।
ড. নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের এক দিন আগে, গত ১৬ ফেব্রুয়ারি তিনি এ দায়িত্ব নেন।
এর আগে ২০২৪ সালে রাষ্ট্রপতির কার্যালয়ে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ওই ব্যাচের ১৪২ কর্মকর্তার মেধাতালিকায় তার অবস্থান ছিল চতুর্থ।