https://timenewsbangla.com

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে নিউমার্কেট যাওয়ার সড়ক থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার মো. শওকত আলী জানান, শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো নিয়ে যান।
তিনি বলেন, উদ্ধার করা বস্তুগুলো আসলে বোমা কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন মুখোশধারী যুবক ওই এলাকায় হাতাহাতিতে জড়িয়েছিল। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতরে লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।