ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির সংসদীয় দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির সংসদীয় দলের বৈঠক

ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সংসদীয় দলের বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠক শুরুর তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির সংসদীয় দলের এই সভায় দলটির রাষ্ট্রপতি পদপ্রার্থী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকছে সংসদ সদস্যদের।

দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে এবারের নির্বাচনে ভোটাভুটি হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ ভবনে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরী। নির্বাচনে আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে বিজয়ী হন, আর বদরুল হায়দার চৌধুরী পান ৯২ ভোট।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031