ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট বৃহস্পতিবার ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় দুদক চেয়ারম্যানের শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির সংসদীয় দলের বৈঠক রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল খাসি নিয়ে বিয়ে ভেঙেছিল, এবার নতুন কনেকে বিয়ে করলেন জুনায়েদ

১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় দুদক চেয়ারম্যানের

বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় দুদক চেয়ারম্যানের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনা এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে নতুন কমিশনের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে এবং দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে তারা যথেষ্ট চেষ্টা করবেন। আগামী দিনে ভালো ফলাফল আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে কোনো চাপ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবেই কাজ করছেন। কোনো সমস্যা সামনে এলে তা সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, দুদক কমিশনার সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, অত্যন্ত অভিজ্ঞ একজন বিচারক এই কমিশনের চেয়ারম্যান হয়েছেন। তার নেতৃত্বে প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। অল্প সময়ের মধ্যেই এসব বিষয়ে অগ্রগতি জানানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031