ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যার পর নতুন শঙ্কা, যেকোনো সময় ভাঙতে পারে হ্রদ সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ কপ-৩১ সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার বিএমডব্লিউ জব্দ ৩১ অননুমোদিত ঋণ অ্যাপে লেনদেন না করার সতর্কতা বিএফআইইউর শাহজালাল বিমানবন্দরে ৫ কেজির বেশি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট মেঘে ঢাকা ঢাকার আকাশ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষায় রিয়াল মাদ্রিদ

ছিনিয়ে নেওয়া কানের দুল গিলে ফেলেও শেষ রক্ষা হলো না

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
ছিনিয়ে নেওয়া কানের দুল গিলে ফেলেও শেষ রক্ষা হলো না

ছবি: -সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় সেলিম (২৮) নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, পুলিশের হাত থেকে বাঁচতে ছিনিয়ে নেওয়া দুলটি সে গিলে ফেলেছিল। পরে বমি করিয়ে সেটি উদ্ধার করা হয়।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালন করছিল ট্রাফিক পুলিশ। এ সময় এক নারীর চিৎকার শুনে পুলিশ সদস্যরা দেখতে পান, এক যুবক দৌড়ে পালাচ্ছে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, আটকের পর সেলিমের শরীরে তল্লাশি চালিয়ে কানের দুল পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে সে দুলটি গিলে ফেলার কথা স্বীকার করে। পরে বমি করানোর মাধ্যমে তার পেট থেকে স্বর্ণের দুলটি উদ্ধার করা হয়।

আইনগত ব্যবস্থা নিতে আটক সেলিম ও ভুক্তভোগী নারীকে যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে।