ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যার পর নতুন শঙ্কা, যেকোনো সময় ভাঙতে পারে হ্রদ সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ কপ-৩১ সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার বিএমডব্লিউ জব্দ ৩১ অননুমোদিত ঋণ অ্যাপে লেনদেন না করার সতর্কতা বিএফআইইউর শাহজালাল বিমানবন্দরে ৫ কেজির বেশি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট মেঘে ঢাকা ঢাকার আকাশ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষায় রিয়াল মাদ্রিদ

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ

ছবি: -সংগৃহীত

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিপিডির অতিরিক্ত পরিচালক (ডায়ালগ অ্যান্ড আউটরিচ) অভ্র ভট্টাচার্য।

প্রায় তিন দশকের কর্মজীবনে ড. নাজনীন আহমেদের অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও উন্নয়নমূলক কাজে দেশি-বিদেশি পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সিপিডিতে যোগ দেওয়ার আগে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট এবং নিউইয়র্কে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক ব্যুরোর নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) প্রায় ২৫ বছর কাজ করেন তিনি। ১৯৯৮ সালে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে যোগ দিয়ে পরবর্তীতে রিসার্চ ডিরেক্টর হন।

তার গবেষণার প্রধান ক্ষেত্র সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান, সুশাসন, লিঙ্গ সমতা, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। দীর্ঘ কর্মজীবনে বিশ্বব্যাংক, আইএলও, আইএফসি, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেছেন তিনি।

ড. নাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। তিনি শেভনিং স্কলারশিপও পেয়েছেন।

সিপিডি আশা করছে, তার দীর্ঘ গবেষণা ও নীতি-অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির গবেষণা ও নীতি বিশ্লেষণ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।