ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, পরীক্ষা ও জাতীয় মান নির্ধারণের উদ্যোগ ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি : আইরিন খান দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে : প্রধানমন্ত্রী জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯ অতিরিক্ত ডিআইজিসহ চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা জোরদারে বেবিচকের প্রশিক্ষণ সম্পন্ন সুন্দরবনের দুয়ার খুলতেই জেলে-বাওয়ালি ও পর্যটকদের উচ্ছ্বাস আবারও বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি : আইরিন খান

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি : আইরিন খান

সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘শান্তির সংস্কৃতিবিষয়ক কর্মসূচির উচ্চপর্যায়ের ফোরাম’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব আরও জোরদারের আহ্বান জানিয়ে আইরিন খান তিনটি অগ্রাধিকার তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শান্তি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা; কিশোরী ও তরুণ নারীদের নেতৃত্ব বিকাশে বিনিয়োগ, বিশেষ করে ডিজিটাল প্রযুক্তিতে প্রবেশাধিকার ও ডিজিটাল সাক্ষরতা বাড়ানো; এবং সংঘাত প্রতিরোধ, মানবিক সহায়তা ও শান্তি বিনির্মাণে নারী-নেতৃত্বাধীন সংগঠনগুলোকে টেকসই সহায়তা দেওয়া।

তিনি বলেন, ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা থাকলেও শান্তি প্রক্রিয়ায় নারীর প্রতিনিধিত্ব এখনো পর্যাপ্ত নয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও নারীরা প্রায়ই উপেক্ষিত হন।

ফোরামে বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের অবদান তুলে ধরার পাশাপাশি মানবাধিকার ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে দেশের নাগরিক সমাজ ও তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বের ভূমিকার কথাও উল্লেখ করেন আইরিন খান।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930