ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯

ছবি: -সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৬৬ জন, তেজগাঁওয়ে ৬২ জন, ওয়ারীতে ৩৯ জন, উত্তরা বিভাগে ৩৯ জন, গুলশানে ৩৫ জন, রমনায় ২২ জন, লালবাগে ২২ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জনকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে ৮২২টি ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা এবং ৮৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930