ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বেড়েছে দৈনিক গড় প্রাণহানি স্বাস্থ্য খাতে ১ লাখ জনবল নিয়োগে কার্যক্রম শুরু ১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় বিমানের সজিব ৫ দিনের রিমান্ডে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন পরিকল্পনা সামারাবিক্রমার ব্যাটে বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে শ্রীলঙ্কা বিরামপুর সীমান্তে ২০-২৫ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা ২৯ অক্টোবর বসছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার হেলমেট পড়ে কিলিং মিশন, ঘটনাস্থল যাত্রাবাড়ী বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের প্রস্তাবও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সরকারি সফরে আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পৌঁছানোর কথা রয়েছে তার।

সফরে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার পাশাপাশি মা-বাবার কবর জিয়ারত এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। সোমবার সফরের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন মির্জা ফখরুল। সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন।

বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতে সেখানেই অবস্থান করবেন রাষ্ট্রপতি।

সোমবার সকালে সাক্ষাৎপর্ব শেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁও শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও পরিচ্ছন্নতার পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। এসএসএফ, পিজিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

মির্জা ফখরুল গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ঠাকুরগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা। রাষ্ট্রপতি হওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930