ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এসবি সদস্য আলতাফ হত্যা, মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ৪ সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরতের চাহিদা প্রায় ৪ হাজার কোটি শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী গুমে মৃত্যুদণ্ডের বিধান, মানবাধিকার কমিশন পুনর্গঠন ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সম্প্রীতির রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির বিদেশ ভ্রমণে বার্ষিক ডলার খরচের সীমা বেড়ে ১৮ হাজার হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ার শঙ্কা

গুমে মৃত্যুদণ্ডের বিধান, মানবাধিকার কমিশন পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
গুমে মৃত্যুদণ্ডের বিধান, মানবাধিকার কমিশন পুনর্গঠন

ছবি: -সংগৃহীত

গুমকে সুনির্দিষ্ট অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানসহ তিনটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে জাতীয় সংসদ। রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলগুলো পাস হয়।

পাস হওয়া আইন তিনটি হলো—জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬, গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধনী) বিল ২০২৬।

গুম প্রতিরোধ ও প্রতিকার আইনে গুমকে আমলযোগ্য, অ-জামিনযোগ্য ও অ-আপসযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। সাধারণ ক্ষেত্রে গুমের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তবে ভুক্তভোগী মারা গেলে বা পাঁচ বছরের বেশি সময় নিখোঁজ থাকলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের পাশাপাশি সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তদন্ত ও বিচার ১২০ দিনের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে।

নতুন জাতীয় মানবাধিকার কমিশন আইনে একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে কমিশন গঠনের বিধান রাখা হয়েছে। এতে অন্তত একজন নারী এবং একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের প্রতিনিধি রাখার বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন করে ‘আজীবন ভোগস্বত্ব সংরক্ষিত দান’-এর বিধান যুক্ত করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট রক্তসম্পর্কীয় আত্মীয় বা জীবনসঙ্গীর নামে সম্পত্তি হস্তান্তরের পরও দাতা আমৃত্যু তা ভোগ ও ব্যবহারের অধিকার রাখতে পারবেন।

তবে বিল তিনটি পাসের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা আপত্তি জানান। মানবাধিকার কমিশন আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়ে আলাদা প্রক্রিয়ার সমালোচনা এবং সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপত্তি তুলে তারা ওয়াকআউট করেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930