https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চীনের মকিতে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে একই দিনে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশের নারী ও পুরুষ দল। সকালে পুরুষ দল ৪-২ গোলে এবং বিকেলে নারী দল ৪-০ গোলে জয় পায়।
পুরুষ দলের হয়ে একটি করে গোল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম। চীন ও মালয়েশিয়ার কাছে টানা দুই হারের পর এই জয়ে আসরে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ।
যুব বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে টানা তিন জয়ে নারী দল চ্যালেঞ্জার গ্রুপের শীর্ষে রয়েছে।