ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল ঢাকা-কলকাতা রুটে শিগগিরই চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা এক দিনে দুইবার কাজাখস্তানকে হারাল বাংলাদেশ ইতালিতে হামলার অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর

বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানালেন প্রভা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানালেন প্রভা

ছবি: -সংগৃহীত

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রভা লেখেন, ‘ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানাই।’

বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে দেশটিতে গেছেন তিনি।

বাঁধনের অভিযোগ, সোমবার রাতে ভাই ও পরিবারের সদস্যদের নিয়ে মেস্ত্রের একটি পার্কে গেলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী পরিচয় দেওয়া কয়েকজন তাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে তার ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রভাসহ অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930