শীত এলেই বাঙালির খাবারের তালিকায় যোগ হয় নানা পিঠাপুলি ও মুখরোচক খাবার। পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম কিংবা লুচি—শীতের এসব খাবারের প্রতি আলাদা আকর্ষণ রয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ারও।

তবে শীতের অন্যতম প্রিয় খাবার হিসেবে রাস্তার সিদ্ধ ডিমের কথা জানিয়েছেন তিনি। নুসরাত ফারিয়া বলেন, ঢাকা শহরে শীতের জন্য সারা বছর অপেক্ষা করেন তারা। এ সময় রাস্তার সিদ্ধ ডিমসহ পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম ও লুচি খেতে তাঁর বেশ ভালো লাগে।

তাঁর ভাষায়, ‘আমার মনে হয়, এসব খাবারের জন্যই আমি শীতের অপেক্ষায় থাকি।’