ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: -সংগৃহীত

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস। বুধবার আল-আজরাক মার্কিন বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তেহরান।

ইরানের দাবি, দেশটির পাঁচটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবেই এই ‘শাস্তিমূলক অভিযান’ চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় ঘাঁটির রক্ষণাবেক্ষণ ও মেরামত স্থাপনা, যুদ্ধবিমান মোতায়েনের স্থান এবং আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে জর্ডানকে লক্ষ্য করে ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে।

এর আগে ইরান সতর্ক করে, কুয়েত ও বাহরাইনের উপকূলে থাকা তেলবাহী জাহাজগুলোও লক্ষ্যবস্তু করা হতে পারে। এসব জাহাজের ক্রুদের সরে যাওয়ার আহ্বান জানায় রেভল্যুশনারি গার্ডস।

মঙ্গলবার মার্কিন বাহিনী ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা ছড়ায়। এর জেরে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৩৮ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৯৪ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে।

যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও দাবি করেছে, রেভল্যুশনারি গার্ডস দুটি মার্কিন ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930