ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান জিতলে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের মোবাইল ফোনে যোগাযোগ, হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা

কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান জিতলে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান জিতলে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

ছবি: -সংগৃহীত

নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ডালাসে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনবিষয়ক সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন, রিপাবলিকানরা জয়ী হলে আমেরিকানরাও জিতবেন এবং তারা ৫ হাজার ডলার পাবেন। এই অর্থকে তিনি ‘ট্রাম্প ডিভিডেন্ড’ হিসেবে উল্লেখ করেন।

তবে এই অর্থের উৎস কী হবে, তা স্পষ্ট করেননি ট্রাম্প। সম্ভাব্য সুবিধাভোগীর সংখ্যা বিবেচনায় নিলে এ কর্মসূচির মোট ব্যয় ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। এ বিষয়ে ট্রাম্প শুধু বলেন, যুক্তরাষ্ট্র ‘প্রচুর অর্থ আয় করছে’।

নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে নিজের ভূমিকার ওপরও জোর দেন ট্রাম্প। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ধরে নিন আমি ব্যালটে আছি।’ পরে একই বক্তব্য আরও কয়েকবার পুনরাবৃত্তি করেন তিনি।

সাম্প্রতিক জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ৩০ শতাংশের ঘরে রয়েছে। উচ্চমূল্য এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে ভোটারদের মধ্যে অসন্তোষও বাড়ছে।

ডিসিশন ডেস্ক এইচকিউ-এর পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ২৩০টি আসন পেতে পারে, যেখানে রিপাবলিকানদের সম্ভাব্য আসন ২০৫টি। সিনেটেও ডেমোক্র্যাটদের ৫১-৪৯ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সম্মেলনে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। যুদ্ধ জয়ের পাশাপাশি এর ফলে তেলের দাম কমবে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইঙ্গিত দেন।

রিপাবলিকানদের মতো ট্রাম্পও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ‘কমিউনিস্ট দেশে’ পরিণত করার অভিযোগ তোলেন এবং বলেন, আগামী নভেম্বরের ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930