তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একসঙ্গে এ ধরনের মহড়ায় অংশ নিয়েছেন। এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, এ মহড়ার মাধ্যমে বিশ্বকে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এ মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে গর্বিত।