সৌদি আরবের রাজধানী রিয়াদের ৮০ তলাবিশিষ্ট পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে কয়েক দিনের ব্যবধানে আবারও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত ভবনটিতে এ হামলা হয়।
তিনজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পিআইএফের কার্যালয় থাকা ভবনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এর আগে গত বৃহস্পতিবারও টাওয়ারটিতে হামলার ঘটনা ঘটে। গত জুলাইয়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে।
সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আর্থিক কেন্দ্রের একটি টাওয়ারে হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছেন। তবে তিনি ভবনটির নাম উল্লেখ করেননি।

মন্তব্য করুন