৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে মঙ্গলবার সাংহাইয়ে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনাল’-এর প্রেসিডেন্ট ফ্রান্সিস হুরান্ত ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড হোয়ির সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
বৈঠকে লি ছিয়াং বলেন, ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনাল’-এর সঙ্গে চীনের ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে চীন দক্ষ প্রতিভার প্রতি তার গুরুত্ব এবং বৈশ্বিক দক্ষতা উন্নয়নে সহযোগিতার প্রতি সমর্থন তুলে ধরছে।
তিনি বলেন, বৈশ্বিক দক্ষতার উন্নয়ন এগিয়ে নিতে, বিশ্ব অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধিতে সহায়তা করতে এবং বিভিন্ন দেশের মানুষের কল্যাণে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনাল’-এর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় চীন।
লি ছিয়াং আরও বলেন, চীন দক্ষতা উন্নয়নের কার্যক্রম অব্যাহতভাবে জোরদার করবে। পাশাপাশি বৈশ্বিক দক্ষতা উন্নয়নে নিজেদের অভিজ্ঞতা ও জনকল্যাণমূলক সম্পদ কাজে লাগিয়ে আরও বেশি দেশকে উপকৃত করার চেষ্টা করবে এবং ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনাল’-এর উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকে ফ্রান্সিস হুরান্ত ও ডেভিড হোয়ি চীনের দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং অন্যান্য দেশে এর অবদানের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, চীন একটি সফল ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা আয়োজন করবে।
একই সঙ্গে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনাল’-এর নেতারা চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মন্তব্য করুন