দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে ছয় দলের এই প্রতিযোগিতা। বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অ্যাকমি ও ফরচুন। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। প্রয়োজনে ২০২৭ সালের ১ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।
বরিশালের পাশাপাশি টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে প্লে-অফ পর্ব। ফাইনালসহ প্লে-অফের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বরিশালে।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার।
ডি থ্রি ট্রফির সূচি
- ১৫ ডিসেম্বর: অ্যাকমি বনাম ফরচুন, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল।
- ১৬ ডিসেম্বর: ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর।
- ১৭ ডিসেম্বর: ওয়ালটন বনাম ব্লু স্টার, সকাল ১১টা, মিরপুর।
- ১৯ ডিসেম্বর: সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার, দুপুর ২টা ৪৫ মিনিট, বরিশাল।
- ২০ ডিসেম্বর: অ্যাকমি বনাম ওয়ালটন, দুপুর ২টা ৪৫ মিনিট, মিরপুর।
- ২১ ডিসেম্বর: ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর।
- ২২ ডিসেম্বর: অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর।
- ২৪ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর।
- ২৫ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন, সকাল ১১টা, মিরপুর।
২৭ ডিসেম্বর সকাল ১১টায় এলিমিনেটরে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল। একই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে প্রথম কোয়ালিফায়ারে লড়বে শীর্ষ দুই দল।
২৯ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এতে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল খেলবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।
৩১ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল শিরোপার লড়াইয়ে নামবে।

মন্তব্য করুন