এর আগে মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জর্জ ডব্লিউ বুশ মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার সম্ভাবনা খুবই কম। তবে পরিস্থিতি পরিবর্তিত হলে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের নামে নামকরণ করা এই রণতরীটি পারমাণবিক শক্তিচালিত। ১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া জাহাজটিতে পাঁচ হাজারের বেশি কর্মী রয়েছেন।
এতে ৬০টিরও বেশি যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এফ-১৮ সুপারসনিক যুদ্ধবিমান, যা বিভিন্ন ধরনের সামরিক অভিযানে অংশ নিতে সক্ষম।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, রণতরীটির প্রধান কাজ সমুদ্র থেকে আকাশপথে সামরিক অভিযান পরিচালনা এবং বিভিন্ন বিমান স্কোয়াড্রনের কার্যক্রম নিয়ন্ত্রণ ও সমন্বয় করা। এ ছাড়া অন্যান্য জাহাজে রসদ সরবরাহ এবং বিপদে পড়া মানুষ ও শরণার্থীদের উদ্ধারের কাজেও এটি ভূমিকা রাখতে পারে।
১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন ছিল রণতরীটি। ২০০৩ সালের ইরাক যুদ্ধেও অংশ নেয় এটি।
এ ছাড়া ২০২০-২১ সালে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল ইউএসএস থিওডর রুজভেল্টকে।
আল জাজিরার তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে সান দিয়েগো ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরু করে রণতরীটি।

মন্তব্য করুন