ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

চার মাসেও যোগদান হয়নি প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রাপ্তদের

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জুন ২০২৬   ১২ বার পঠিত
চার মাসেও যোগদান হয়নি প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রাপ্তদের

ছবি: -সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চার মাসেও যোগদান না পেয়ে উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়েছেন। নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ শেষ হওয়ার পরও এখনো তাদের চাকরিতে যোগদান করানো হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও দীর্ঘদিন ধরে তারা অপেক্ষায় আছেন। মেডিকেল পরীক্ষা, ডোপ টেস্টসহ সব যাচাই-বাছাই সম্পন্ন হলেও নিয়োগ কার্যকর না হওয়ায় তারা আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।

তারা অভিযোগ করে বলেন, নিয়োগ কমিটির সুপারিশ অনুযায়ী প্রক্রিয়া এগোলেও অজ্ঞাত কারণে যোগদান আটকে আছে। এ অবস্থায় তারা দ্রুত নিয়োগ কার্যকর করতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ, বিশেষ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিয়োগ প্রক্রিয়ার তথ্য অনুযায়ী, ১০ লাখের বেশি আবেদনকারীর মধ্যে থেকে মৌখিক পরীক্ষায় নির্বাচিত হন ৬৯ হাজারের বেশি প্রার্থী। পরে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে সুপারিশ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সুপারিশপ্রাপ্তদের মূল্যায়ন দুই ধাপে যাচাই করা হচ্ছে এবং চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হলে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930