বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি।
অন্যদিকে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই রায়কে সামনে রেখে কূটনৈতিক পর্যায়ে এসব বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে।
তবে পাঁচ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য করুন