বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবেই এ কার্যক্রম নেওয়া হয়েছে। আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী ইউনিটটি সাময়িকভাবে বন্ধ রেখে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।
রক্ষণাবেক্ষণ চলাকালে ইউনিটটিতে বিভিন্ন ধরনের কারিগরি পরিদর্শন, সার্ভিসিং এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ কার্যক্রম পরিচালনার বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সম্মতি পাওয়া গেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আদানি পাওয়ার আরও জানিয়েছে, একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকলেও বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।
ফলে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও দ্বিতীয় ইউনিটের উৎপাদন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন