তিনি বলেন, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী সাভার ও আশুলিয়ার ২১টি কারখানা বন্ধ রয়েছে। সকালে শ্রমিকরা কারখানায় এলেও কাজে যোগ না দেওয়ায় দুপুর পর্যন্ত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। দুপুর ১টা পর্যন্ত কোথাও নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শ্রমিক সংগঠনের নেতারাও বলছেন, গত কয়েক দিনের তুলনায় সাভার ও আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, কয়েকটি কারখানায় ১৩(১) ধারায় ছুটির নোটিশ দেওয়া হলেও পরিস্থিতি অনুকূলে থাকায় কোথাও কোথাও উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, সকালে কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হলেও পরে কয়েকটিতে অতিরিক্ত সময় বা ওভারটাইম হিসেবে কাজ শুরু হয়েছে।
সব মিলিয়ে শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হলেও শ্রমিকদের দাবিদাওয়া এবং কারখানা বন্ধের ঘটনায় উৎপাদন কার্যক্রমে প্রভাব পড়ছে।

মন্তব্য করুন