ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম মেহর নিউজ এজেন্সি। ওই সমঝোতা অনুযায়ী, আলোচনার প্রাথমিক ধাপে যুক্তরাষ্ট্র ইরানের প্রায় ১২ বিলিয়ন ডলারের আটকে থাকা সম্পদ ছাড় করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মোট ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ধাপে ধাপে মুক্ত করার বিষয়ে একটি রূপরেখা রয়েছে। এর মধ্যে অর্ধেক অর্থ—প্রায় ১২ বিলিয়ন ডলার—আলোচনার শুরুতেই ইরানের জন্য সহজলভ্য করা হতে পারে। তবে সংবাদ সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, এই তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
প্রকাশিত নথির বরাতে আরও বলা হয়, কিছু অর্থ ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়ায় রয়েছে। রয়টার্সের বরাতে দাবি করা হয়েছে, মোট প্রায় ১০ বিলিয়ন ডলারের অর্থ ছাড়ে সম্মতি দেওয়া হয়েছে, যার মধ্যে কয়েক বিলিয়ন ডলার ইতোমধ্যে স্থানান্তরিত হয়েছে।
এই অর্থের প্রকৃত উৎস এবং এটি ইরানের দীর্ঘদিন ধরে আটকে থাকা সম্পদ কিনা—তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

মন্তব্য করুন