ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম নবম পে-স্কেল নিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির এসএসসি পিছোলেও এইচএসসি পরীক্ষা পেছানোর কারণ দেখছেন না শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১,২৫৬

দুই এমপি ও স্পিকারের বক্তব্যের অংশ সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২১ জুন ২০২৬   ২২ বার পঠিত
দুই এমপি ও স্পিকারের বক্তব্যের অংশ সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ

ছবি: -সংগৃহীত

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় দেওয়া দুই সংসদ সদস্যের এবং স্পিকারের নিজস্ব একটি মন্তব্যের বিতর্কিত অংশ কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ ঘোষণা দেন।

অধিবেশনে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেট আলোচনায় নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ বলে উল্লেখ করেন। পরে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন জানান, তার পিতা জীবিত থাকায় এই তথ্যটি ভুল। বিষয়টি সংশোধনের অনুরোধ জানানো হলে স্পিকার বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল (স্লিপ অব টাং) হওয়ায় সংশ্লিষ্ট অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।

এছাড়া ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক এবং স্পিকারের দেওয়া মাওলানা মামুনুল হক সংক্রান্ত মন্তব্যও এক্সপাঞ্জ করা হয়। স্পিকার বলেন, যেসব ব্যক্তির পক্ষে সংসদে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তাদের বিষয়ে বিরূপ মন্তব্য করা উচিত নয়।

তিনি সংসদ সদস্যদের ভবিষ্যতে আলোচনায় সতর্ক থাকার আহ্বান জানান।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930